×
Logo

সারাদেশ

নোয়াখালীর হাতিয়াতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

নোয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এএম

নোয়াখালীর হাতিয়াতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল সকাল সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত জ্বালানি ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এনএ 

Logo