ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২টি খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দুটি খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভায়না গ্রামের জটারখাল সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামে কাটাখাল সংস্কার কাজেরও উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচির আওতায় মোট ৬ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই দুইটি খাল সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, খাল সংস্কারের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও প্রকল্পটি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।
/এওয়াইএ/এআই