টাঙ্গাইলে ভোজ্য তেলের দাম বেশি রাখায় ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে টাঙ্গাইলের সদর উপজেলার ডিস্ট্রিক্ট গেট এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগে দুই ব্যাবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দোষী প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দু'টিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন, যা সাধারণ ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম চোখে পড়লেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
/এআই