সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
ফাইল ছবি
দুই দিনের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক তীব্র অসুস্থতা বোধ করেন।
পরে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভতি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। এমনটিই জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক আজ বেলা দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী আজ সকালে নির্ধারিত সফরে লালমনিরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখানে অবতরণের পর মুহূর্তেই তিনি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করলে প্রাথমিকভাবে তাকে সৈয়দপুর সিএমএইচে ভতি করা হয়। উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
/এমএইচআর