×
Logo

সারাদেশ

কুড়িগ্রামে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

কুড়িগ্রামে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রহিমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার রামখানা ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে রহিমা বেগমকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে উঠানে ফেলে রেখে যায়। 

নিহত রহিমা বেগমের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলে কাজের জন্য বাড়ির বাইরে থাকেন এবং মেয়েদের বিয়ে হয়ে গেছে। তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে সিআইডি।

/এএন

Logo