×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় তেল পাম্পে মারামারি, তিন যুবকের জেল

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

চুয়াডাঙ্গায় তেল পাম্পে মারামারি, তিন যুবকের জেল

চুয়াডাঙ্গায় একটি তেল পাম্পে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় তিন যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদাহ এলাকার একটি হাইওয়ে ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল সরবরাহের সময় ওই তিন যুবক পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মানিকডিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহ (২৪) কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া সাতগাড়ি গ্রামের নাঈম (২২) কে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ওই ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ এএন

Logo