মুন্সীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম।
তিনি জানান, সিরাজদিখান থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ দায়েরের পর তদন্তে নামে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাসির শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও দুটি চোরাই মোটরসাইকেল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএম