×
Logo

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪৯) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে আলী হোসেনসহ সাত থেকে আটজনের একটি দল ভারতীয় অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন আলী হোসেন। পরে তার মরদেহ ভারতীয় হাসপাতালে নেওয়া হয়। 

৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের মরদেহ নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং করার চেষ্টা চলছে।

/এএন/এসআইএন

 

Logo