×
Logo

সারাদেশ

মানিকগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

মানিকগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে কাফাটিয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং বালিরটেক বাজারের  দেবনাথ টেড্রার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত ও দাম বেশি নেওয়া ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

/এএ/এনএ  


    

Logo