×
Logo

সারাদেশ

দেবিদ্বারে রেস্টুরেন্টের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

দেবিদ্বারে রেস্টুরেন্টের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে একটি রেস্টুরেন্টের দেয়াল ধসে আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা।  

বৃহস্পতিবার(২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

​পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের উত্তর পাশে অবস্থিত মিজানুর রহমানের মালিকানাধীন একটি হোটেলের ক্যাশ টেবিলে বসেছিলেন তার শ্বশুর আব্দুস সামাদ। এ সময় হোটেলের একটি দেয়াল আকস্মিক ধসে পড়লে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

​দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

/এএ

Logo