পঞ্চগড়ে শুরু সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যের জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সকাল ১১টায় পঞ্চগড় চিনিকল মাঠে শুরু হয়েছে এ জনসভা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন দলটির আমীর।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি।
পূর্বঘোষিত সূচি অনুসারে, ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে বেলা ২টায় যাবেন দিনাজপুর, সেখান থেকে বিকেল ৪টায় যাবেন ঠাকুরগাঁও। সেখান থেকে যাবেন রংপুরে। রাত ৭টায় সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে রংপুরে রাত যাপন করবেন তিনি।
/এএম