×
Logo

সারাদেশ

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিতে আহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিতে আহত

খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মোতালেব সিকদার নগরীর শেখপাড়া এলাকার মোসলেম শিকদারের ছেলে। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙা এলাকা থেকে পথচারীরা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতেলর সার্জারি ওয়ার্ডের ড্রেসিংরুমে তার প্রাথমিক চিকিৎসা হয়। তার মাথার বাম পাশে গুলি লেগেছে।

সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা, প্রশাসনের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা ও দলীয় নেতা কর্মীরা হাসপাতালে আসেন। কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই।

/এটিএম

Logo