মানিকগঞ্জ শহরে দুই দফায় ককটেল বিস্ফোরণ
সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
মানিকগঞ্জ শহরে দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এর আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
পর পর দুইবার ককটেল বিস্ফোরনের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
/এএস