সাতক্ষীরায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর বিক্ষোভ শুরু করেছে ডা. শহিদুল আলমের নেতাকর্মী সমর্থকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে জনদূর্ভোগ কমাতে কিছু সময়ের জন্য সড়ক ছেড়ে পুনরায় আবার সড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরে অবরোধ বিক্ষোভের ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা।
অবরোধ বিক্ষোভে অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী। একই দাবিতে গত রাতেও বিক্ষোভ সমাবেশ করেছিল তারা।
প্রসঙ্গত, বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন।
/এসআইএন