×
Logo

সারাদেশ

'২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল অপারেশনে যাবে'

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

'২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল অপারেশনে যাবে'

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল অপারেশনে যাবে বলে মন্তব্য করেছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান। 

সোমবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে জেনারেল মার্কেট এনগেজমেন্ট কনফারেন্স ফর দ্যা বে টার্মিনাল মেরিন ইনফ্রাচটাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলেও জানান তিনি। 

সভায় প্রকল্পটির দেশি-বিদেশি ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বন্দর ব্যবহারকারীরা বলছেন, যত দ্রুত সম্ভব এই প্রকল্পটি বাস্তবায়ন করা। এ সময় প্রকল্প বাস্তবায়নে ব্রেক ওয়াটার ও ড্রেজিংসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিনিধিরা। 

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৫ সালের এপ্রিল মাস থেকে ২০৩১ সালের জুন মাস নাগাদ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পটি নগরীর উত্তর হালিশহরের আনন্দবাজার এলাকায় হবে। এই প্রকল্পের আওতায় সাগরের ব্রেক ওয়াটার ও নেভিগেশন চ্যানেল সুবিধা তৈরি করা হবে। এছাড়া রেল, সড়কসহ যাবতীয় অবকাঠামো ও পরিষেবা সুবিধাও নির্মাণ করা হবে। 

/এএইচএম

Logo