জনগণ যাদের গ্রহণ করছে না, তারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: ডা. জাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
হিলি করেসপনডেন্ট:
জনগণ যাদেরকে ঠিকভাবে গ্রহণ করছে না, তারাই ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আল্লাহ ছাড়া নির্বাচনকে বাধা দেয়ার ক্ষমতা কারও নেই। যেকোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবেনা।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ধরনের আপোষ করা যাবেনা। বিএনপি স্বাধীনতার বিপক্ষে ছিল না, নেতারা আগের মতোই সবসময় জনগণের পক্ষে ছিল, এখনও আছে।
/এসআইএন