নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: দুলু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
আগামী নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সকল বাধা পেরিয়ে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপি ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনকে হালকা করে দেখার কোনও সুযোগ নেই।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। দুই-তিনটি রাজনৈতিক দল ছাড়া দেশের বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদ নিয়ে যে বিভেদ ও বিভাজন সৃষ্টি হয়েছে, তা দ্রুতই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অনান্য নেতারা।
/এসআইএন